• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • শিক্ষা

মাউশির নিয়োগ-২০২০-এর চূড়ান্ত ফল প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

শিক্ষা
  ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নিয়োগ-২০২০-এর চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন চূড়ান্ত ফলাফল প্রত্যাশী ঐক্য পরিষদের সদস্য সচিব জাকারিয়া।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এর আগে একই দাবিতে রংপুরে মাউশির আঞ্চলিক কার্যালয় ঘেরাও, অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেন নিয়োগপ্রত্যাশীরা। রোববার দুপুরে নগরীর কাচারি বাজার এলাকায় মাউশির রংপুর আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় তিন ঘণ্টাব্যাপী কর্মসূচিতে ভাইভা পরীক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্য দেন মাউশির নিয়োগ-২০২০-এর চূড়ান্ত ফলাফল প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি জোবায়ের আহমেদ, সদস্য সচিব জাকারিয়া, মুখপাত্র লিটন কুমার বিশ্বাস, সদস্য আকতারা খাতুন ও প্রদীপ চন্দ্র রায়সহ অন্যরা।

সভাপতি জোবায়ের আহমেদ বলেন, ২০২০ সালের অক্টোবরে মাউশি মোট ৪ হাজার ৩২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। ২০২১ সালে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং একই বছরের এপ্রিল-মে মাসে মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়। এর মধ্যে ২৮টি ক্যাটাগরির ২৪টি ক্যাটাগরিতে ৩ হাজার ৪২২টি পদের নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং নিয়োগপ্রাপ্তরা প্রায় তিন বছর ধরে কর্মরত রয়েছেন।

তিনি বলেন, একই বিজ্ঞপ্তির আওতাধীন ১০ম গ্রেডের চারটি ক্যাটাগরির মোট ৬১০টি পদের চূড়ান্ত ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। পদগুলো হলো—প্রদর্শক, গবেষণা সহকারী, ল্যাবরেটরি সহকারী এবং সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার।

দীর্ঘদিনেও মৌখিক পরীক্ষার ফল প্রকাশ না হওয়ায় প্রায় ৭ হাজার ভাইভা প্রার্থী ও তাদের পরিবার চরম অনিশ্চয়তা ও হতাশার মধ্যে রয়েছেন বলে দাবি করেন জোবায়ের আহমেদ। তিনি বলেন, দীর্ঘসূত্রতার কারণে অনেক প্রার্থী ইতোমধ্যে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা অতিক্রম করেছেন অথবা অতিক্রমের ঝুঁকিতে রয়েছেন। এতে তাদের চাকরির সুযোগ ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। অনেকেই পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

সম্প্রতি এইচএসসি পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার প্রসঙ্গ তুলে জোবায়ের আহমেদ বলেন, প্রদর্শক শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীদের হাতে-কলমে না শিখিয়েই ২৫ নম্বরের মধ্যে ২৫ নম্বর দেওয়া হচ্ছে। অথচ তারা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবি জানিয়ে আসছেন। দ্রুত বিষয়টির সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

পরিষদের সদস্য সচিব জাকারিয়া বলেন, অবিলম্বে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে নিয়োগপ্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে ৬১০ জনের চাকরি নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

পরিষদের মুখপাত্র লিটন কুমার বিশ্বাস বলেন, চূড়ান্ত ফলাফল প্রকাশের বিষয়টি দীর্ঘদিন ধরে মাউশিতে আটকে আছে। তারা দ্রুত এ জটিলতার অবসান চান।

আন্দোলন শেষে বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবং মাউশির আঞ্চলিক পরিচালকের মাধ্যমে মাউশির মহাপরিচালকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

আরও পড়ুন

হলি ক্রস কলেজে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

ডাকসুর বর্তমান কমিটির মেয়াদ বাড়ছে 

‘জবাবদিহির আওতায় আসছেন এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা’

এ বিষয়ে মাউশির রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক গোলাম মাজেদ বলেন, চাকরিপ্রার্থীরা তাদের দাবিগুলো লিখিতভাবে জানিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। পাশাপাশি মহাপরিচালকের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে দাবিগুলো নিয়ে আলোচনা করা হবে।

চূড়ান্ত ফলাফল প্রত্যাশীদের দাবি, একই নিয়োগ বিজ্ঞপ্তির ৩ হাজার ৪২২টি পদের ফলাফল প্রকাশ ও নিয়োগ সম্পন্ন হলেও বাকি চার ক্যাটাগরির ৬১০টি পদের ফলাফল আটকে থাকায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন। দ্রুত চূড়ান্ত ফলাফল প্রকাশ ও নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান চান তারা।

এমএস/

  • মাউশি
এ সম্পর্কিত আরও খবর
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা
শিক্ষকদের বদলি কবে, যা জানালেন মাউশি ডিজি
শিক্ষকদের বদলি কবে, যা জানালেন মাউশি ডিজি
সব শিক্ষকের জন্য মাউশির জরুরি নির্দেশনা
সব শিক্ষকের জন্য মাউশির জরুরি নির্দেশনা
ঢাকার সব স্কুল-কলেজের জন্য জরুরি নির্দেশনা
ঢাকার সব স্কুল-কলেজের জন্য জরুরি নির্দেশনা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X